1. admin@bengoltv.com : Admin24 :
আয়োবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন - BENGOL TV
April 16, 2026, 8:53 pm

আয়োবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন

নাদিম মাহমুদ নয়ন
  • Update Time : Thursday, December 12, 2024
  • 126 Time View

সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে ও দরিদ্র মানুষের চিকিৎসা, জরুরী রক্তের সরবরাহ, মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়া সহ যেকোনো সামাজিক কাজের অংশ হিসাবে আইয়ুবপুর ইউনিয়নের রেমিটেন্স যোদ্ধারা শুরু করে একটি সামাজিক সংগঠন যার নাম আয়োবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থা । এই সংস্থাটি শুভ উদ্বোধন হয় গত ছয় ডিসেম্বর শুক্রবার । এ সময় ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এই সংস্থাটির যাত্রা শুরু হয় । কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় । মো: মামুন মিয়ার সভপতিত্তে শুরু হয় উদ্বোধনী অনুষ্টান এ সময় আয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: আল আমিন মিয়া সংগঠনের গঠনতন্ত্র ও নিয়মাবলী সকলের সামনে উপস্থাপন করেন । এর পর উপদেষ্টা মন্ডিলির সদস্যরা একে একে বক্তব্য রাখেন  আয়ুবপুর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টাবৃন্দ  মোঃ বাবুল মিয়া ,। মোঃ আলমগীর হোসাইন যুবরাজ, জাফর মিলিটারি , এ এফ এম আমানউল্লাহ আমান, নাজমুল হাসান ভুঞা (দাউদ), খোকা মোগুল ,অহিদ মিয়া, হুমায়ন কবির পারভেজ , মোবারক ভুইয়া , বুলবুল আহমেদ ভুইয়া , এসময় আরো বক্তব্য রাখেন ,জাহিদ হাসান ওমর ,বাদল মিয়া,মোক্তার হোসেন,ইয়াকুব মিয়া,খালেদ কিবরিয়া, আশরাফুল ইসলাম সজীব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমন্ত্রিত অন্যান্য অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন । বিশেষ অতিথি হিসেবে দিক নিকদেষনামূলক বক্তব্য দেন মাহবুবুর রহমান মনির , আহবায়ক, নরসিংদী কেন্দ্রীয় সেচ্চাসেবী ফোরাম । সবশেষে দোয়ার মাধ্যমে আয়োবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় এবং এই ফিতা কেটে সংস্থার কার্যালযয়ের কার্যক্রম শুরু করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host