
নরসিংদীর সাবেক ডিবি ওসি, ইন্সপেক্টর কামরুজ্জামান সম্পর্কে পুলিশের একটি সূত্র জানিয়েছে যে, তিনি বিগত সরকারের আমলে গোপালগঞ্জ জেলার একাধিক থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এমনকি বর্তমান সরকারেও তিনি আগের নীতিই বজায় রাখার চেষ্টা করেছেন বলে জানা যায়।
বিশিষ্ট ও পেশাদার পুলিশ কর্মকর্তা, নরসিংদীর পুলিশ সুপার মোঃ হান্নান স্যার জনস্বার্থে নিরলসভাবে কাজ করে চলেছেন। অথচ ইন্সপেক্টর কামরুজ্জামান তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছেন, যা নরসিংদীবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে।
এ ব্যাপারে নরসিংদী পুলিশ সুপার মোঃ হান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইন্সপেক্টর কামরুজ্জামানের কথা কোন ভিত্তি নেই, নিজের দূষ আড়াল করতেই তিনি এ সব ভুলবাল বলছে ।
এমন অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষ তীব্র নিন্দা জানিয়েছে এবং কামরুজ্জামানের সাম্প্রতিক গাঁজা সংক্রান্ত ঘটনায় সত্যতা প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনার দাবি তুলেছে। এই ঘটনা কে কেন্দ্র করে নরসিংদী জেলা পুলিশের ভাবমূর্তি চরমসংকটা পর্ণ অবস্থায় রয়েছে। জনগণের প্রত্যাশা, প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।
Leave a Reply