
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগের খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন,
“সকাল থেকে স্যারের পদত্যাগের একটা আলোচনা শুনছিলাম। দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই মূলত কথা বলতে গিয়েছিলাম। স্যার ইঙ্গিত দিয়েছেন, তিনি চলমান সংকটে কাজ চালিয়ে যেতে অনিশ্চয়তা অনুভব করছেন।”
তিনি আরও জানান, দেশের রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক চাপের কারণে অধ্যাপক ইউনূস তার দায়িত্ব পালন করা সম্ভব হবে কিনা, সে বিষয়ে সংশয়ে রয়েছেন।