
‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’-এর উদ্যোগে দেশের উদীয়মান উদ্যোক্তাদের জন্য গঠিত হয়েছে চেঞ্জমেকার বিজনেস ক্লাব (Change Maker Business Club - CMBC)। রাজধানীর অভিজাত হোটেল গ্লাসিয়ায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল বাহার জাহিদ। তিনি বলেন, “চেঞ্জমেকার বিজনেস ক্লাব হবে উদ্যোক্তাদের জন্য একটি পারস্পরিক সহযোগিতা ও বিকাশের প্ল্যাটফর্ম। এখানে তারা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ও সম্পদ ভাগ করে একটি শক্তিশালী উদ্যোক্তা-সমাজ গড়ে তুলতে পারবে।”
এই অনুষ্ঠানে CMBC-এর আহ্বায়ক কমিটি ঘোষণাও করা হয়।
কমিটির সদস্যরা হলেন:
আহ্বায়ক: সাব্বির ভূইয়া
যুগ্ম আহ্বায়ক: কাজী নজমুল আলম হামীম, মোঃ হাসিবুল হাসান ও নাসরীন জাহান
সদস্য সচিব: প্রতুল পাঠক
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও ক্লাব সদস্য মোঃ রুবেল আহমেদ, জাহিদুল ইসলাম ইমন, আসাদ রহমান, সোহান হোসেন, ইফতেখার আলম, মেহেদি হাসান শুভ, মেজবাহ উদ্দিন, মেহেদি হাসান প্রমুখ।
প্রসঙ্গত, চেঞ্জমেকার বিজনেস ক্লাব (CMBC) একটি স্বাধীন, অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। এটি দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তাদের একটি অভিন্ন ছায়াতলে এনে ব্যবসায়িক জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্যম বিনিময়ের সুযোগ তৈরি করে, যার মাধ্যমে সদস্যরা নিজেদের আর্থিক ও পেশাগত অবস্থানকে শক্তিশালী করতে পারবেন।