
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের তালিকা থেকে একজনের নাম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে কামাল জামান মোল্লার নামও দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল।
তবে অনিবার্য কারণবশত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন এবং উক্ত আসনে ঘোষিত প্রার্থীর নাম আপাতত স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply