
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকাবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এক শান্তিময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার বিকাল ৪টা, সঙ্গীতা তিতাস কোয়ার্টার প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিল ঘোড়াদিয়া এলাকার মানুষকে এক সঙ্গে একত্রিত করে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান,
সহ-সভাপতি, চিনিশপুর ইউনিয়ন বিএনপি আসলাম হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক, চিনিশপুর ইউনিয়ন বিএনপি গুলজার হোসেন মোল্লা,
গাজী মোস্তাফিজুর রহমান,
হাজী মোহাম্মদ মোমেন,
বেলায়েত হোসেন মোল্লা,
যুবদল নেতা মাহবুবুর রহমান বকুল,
চিনিশপুর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া,
নরসিংদী জেলা যুবদলের সদস্য গাজী নজরুল ইসলাম।
দোয়া পরিচালনা করেন ঘোড়াদিয়া মোল্লা বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থ জীবনের জন্য গভীর মুনাজাত করেন তিনি।
অনুষ্ঠানে চিনিশপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা–নেত্রী, যুবদল–ছাত্রদল কর্মী এবং অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পুরো আয়োজন জুড়ে ছিল আবেগ, প্রার্থনা ও নেত্রীর প্রতি ভালোবাসার অনুরণন।
Leave a Reply