
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে। মঙ্গলবার (৩ জুন) দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
তিন মাস মেয়াদী এ সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাইনউদ্দিন। তাঁর সঙ্গে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে আছেন শামীম মিয়া। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: তাজরিয়ান আহাম্মদ সামি, মোহাম্মদ হানিফ মিয়া, জামির আহম্মেদ, সাকিব হাসান, তানভীর সরকার, মোহাম্মদ শাহীন রানা, সোহাগ আহম্মেদ, ইয়াসিন শুভ, ইয়াসিন মিয়া, সোহেল মাহমুদ, মঈনুদ্দিন, শিমুল মিয়া, সাইদুল ইসলাম, নাহিদুল ইসলাম মামুন, মনির হোসেন, দ্বীন ইসলাম, হৃদয় মিয়া, দিলাওয়ার রুহানি ও শাহীন আহম্মেদ সাজু।
কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনায় আমরা এগিয়ে যাব। যে উদ্দেশ্যে আমরা আন্দোলনে নেমেছিলাম, তা থেকে একচুলও সরে আসবো না। জনগণের পাশে থেকে, একটি বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে আমরা মাঠে আছি। এনসিপি সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাবে।”
কমিটির সদস্য মোহাম্মদ হানিফ মিয়া বলেন, “এই উপজেলার মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করছি। দেশ ও জাতির কল্যাণে যা প্রয়োজন, তা-ই করবো। সকলকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাই।”
Leave a Reply