1. admin@bengoltv.com : Admin24 :
গাজীপুরের বাইপাইলে হালকা ভূমিকম্প, একদিন আগের শক্তিশালী কম্পনের পর নতুন শঙ্কা - BENGOL TV
March 2, 2026, 10:05 am

গাজীপুরের বাইপাইলে হালকা ভূমিকম্প, একদিন আগের শক্তিশালী কম্পনের পর নতুন শঙ্কা

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025
  • 54 Time View

গাজীপুরের বাইপাইল এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার একটি হালকা কম্পন অনুভূত হয়—এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বলেন, “এটি খুবই স্বল্পমাত্রার একটি মাইনর ভূমিকম্প। তবে স্থানীয়ভাবে অনেকে কম্পন অনুভব করেছেন। এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এলাকা।”

এর মাত্র একদিন আগেই সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। ঢাকার আগারগাঁও পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে এই কম্পন রেকর্ড করা হয়। স্থানাঙ্ক ছিল অক্ষাংশ ২৩.৭৭° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯০.৫১° পূর্ব।

দুই দিনের ব্যবধানে পরপর ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাৎক্ষণিক বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা নেই; তবে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host