1. admin@bengoltv.com : Admin24 :
নরসিংদীতে নারী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে একাধিক নারী কর্মকর্তা - BENGOL TV
April 15, 2026, 9:04 pm

নরসিংদীতে নারী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে একাধিক নারী কর্মকর্তা

Reporter Name
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 16 Time View

নরসিংদী জেলায় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন একাধিক নারী কর্মকর্তা। তাদের নেতৃত্ব, সেবা ও মানবিক আচরণে জেলার প্রায় ২৬ লক্ষ মানুষ পাচ্ছেন নাগরিক সেবা।

জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। তার সঙ্গে কাজ করছেন স্থানীয় সরকার উপপরিচালক শিউলি রহমান তিন্নী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম

উপজেলা পর্যায়েও নারী নেতৃত্ব দৃশ্যমান। নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, বেলাবো উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিরা, এবং শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন দক্ষতার সাথে।

এছাড়াও নরসিংদী কালেক্টরেটে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী কমিশনার মুন্নী ইসলাম। সহকারী কমিশনার হিসেবে রয়েছেন সামিনা চৌধুরীরিজওয়ানা হাসিব

ভূমি প্রশাসনেও রয়েছে নারী কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতি। নরসিংদী সদর এসিল্যান্ড সিনথিয়া হোসেন এবং রায়পুরা এসিল্যান্ড মুনমুন পাল ভূমি সংক্রান্ত সেবা প্রদান করছেন।

এর পাশাপাশি জেলা ক্রীড়া অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ আরও অনেক নারী কর্মকর্তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

নারীদের এই সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নরসিংদী জেলায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও মানবিক করে তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host