1. admin@bengoltv.com : Admin24 :
নরসিংদীতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। - BENGOL TV
April 16, 2026, 5:41 pm

নরসিংদীতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : Tuesday, December 24, 2024
  • 178 Time View

গত শনিবার ২১ ডিসেম্বর রাতে ১০০ শয্যা বিশিষ্ঠ্য জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে ড্যাব নরসিংদী জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ডা. এম.এস.এস. হাসান আল জামী এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম। সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ।

 

ড্যাব এর কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ মাসুদ রানা , ড্যাব নরসিংদী জেলা শাখার সহ- সভাপতি ডা. এ. কিউ. এম. মোবিন, সাবেক সহ- সভাপতি ডা. মো. জামাল উদ্দিন ভূইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. খুরশীদ আলম, ড্যাব নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি ডা. মোশারফ হোসেন রিকাবদার। 

 

এ সময় ড্যাবের সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।ড: নূরুল্লা আল মাসুদ নরসিংদী জেলার ড্যাব এর সাধারণ সম্পাদক নরসিংদী জেলা হাসপাতাল কে ২৫০ শয্যায় উন্নতির বিষয়টি তুলে ধরেন এবং সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সহযোগিতায় দ্রত উদ্বোধনের আশ্বাস প্রদান করেন। 

 

এ সময় মহান জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা, মুক্তিযোদ্ধে শহীদদের স্মৃতিচারণ কর বক্তব্য রাখেন ও জুলাই- আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং গুরুতর অসুস্থ ও আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host