1. admin@bengoltv.com : Admin24 :
নরসিংদী জনপ্রিয় হাসপাতালে সিজার অপারেশন নিয়ে ঘটনার জের: সভা শেষে মীমাংসা, চিকিৎসক নির্দোষ প্রমাণিত - BENGOL TV
April 17, 2026, 6:51 am

নরসিংদী জনপ্রিয় হাসপাতালে সিজার অপারেশন নিয়ে ঘটনার জের: সভা শেষে মীমাংসা, চিকিৎসক নির্দোষ প্রমাণিত

Reporter Name
  • Update Time : Friday, April 17, 2026
  • 12 Time View

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জনপ্রিয় হাসপাতালে সিজার অপারেশনকে কেন্দ্র করে সৃষ্ট আলোচিত ঘটনার অবশেষে মীমাংসা হয়েছে। সংশ্লিষ্ট এ্যানেস্থেসিওলজিস্ট ডা. আসাদুজ্জামান সুমনকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় ড্যাব নরসিংদী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. এম এস এস হাসান আল জামী এবং সঞ্চালনা করেন ডা. নুরুল্লাহ আল মাসুদ।

সভায় বিভিন্ন চিকিৎসক নেতা, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি এবং নরসিংদী জনপ্রিয় হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য শোনা হয় এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, গত ৭ এপ্রিল নরসিংদী জেলা সিভিল সার্জন ও ড্যাব নেতৃবৃন্দের উপস্থিতিতে অভিযোগকারীর মা লিখিতভাবে ডা. আসাদুজ্জামান সুমনকে নির্দোষ দাবি করেন। পাশাপাশি এ ঘটনায় মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পরবর্তীতে সকল পক্ষের সম্মতিতে একটি মীমাংসাপূর্ণ সমাধান হয় এবং সর্বসম্মতিক্রমে ডা. আসাদুজ্জামান সুমনকে নির্দোষ ঘোষণা করা হয়।

এ ঘটনায় নরসিংদী জনপ্রিয় হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host