
নরসিংদীর রায়পুরা উপজেলার বীর চর মধুয়া প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কাজী’স সুপার কিংস ও মাহিন ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। মঙ্গলবার সকালে বীর চর মধুয়া মাঠে ছাত্র ও যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৫ রায়পুরা সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল আমিন ভূইয়া রুহেল । খেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা এডিশনাল পিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম, খেলায় প্রথমে মাহিন ক্রিকেট একাদশ ১৫ ওভারে ১৯৩ রান নিয়ে কাজী’স সুপার কিংস কে ১৯৪ রানের টার্গেট দেয়। কাজী’স সুপার কিংস ব্যাটে নেমে ১৫ ওভারে ১৮৩ রান নিয়ে খেলায় পরাজিত হয় । এতে মাহিন ক্রিকেট একাদশ ১০ রানে বিজয় লাভ করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাজী বাহাউদ্দীন ( জিবন ) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চর মধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, কাজী এমদাদুল হক লেবু, কাজী শফিউদ্দিন আহমেদ চঞ্চল, কাজী সাদেকুর রহমান, কাজী সালমান রাসেল সহ বীর চর মধুয়া ছাত্র ও যুব সমাজের সকল সদস্যবৃন্দ।
Leave a Reply