1. admin@bengoltv.com : Admin24 :
 জামায়াতের নরসিংদী জেলার ৪টি আসনে প্রার্থী ঘোষণা  - BENGOL TV
April 17, 2026, 9:01 pm

 জামায়াতের নরসিংদী জেলার ৪টি আসনে প্রার্থী ঘোষণা 

নাদিম মাহমুদ নয়ন
  • Update Time : Thursday, March 6, 2025
  • 169 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামি নরসিংদী জেলার চারটি সংসদীয় আসনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার (৫ মার্চ) দুপুরে এক ভার্চুয়াল সভার মাধ্যমে নরসিংদী জেলার সকল পর্যায়ের দায়িত্বশীলদের উপস্থিতিতে এই ঘোষণা দেন জেলা আমীর মাওলানা মোসলেহুদ্দীন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— নরসিংদী-২ (পলাশ) আসনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও শিবপুর থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার, নরসিংদী-৪ (বেলাব, মনোহরদী) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও রায়পুরা সদর থানা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।

প্রসঙ্গত, নরসিংদী জেলায় মোট পাঁচটি সংসদীয় আসন থাকলেও এবার জামায়াতে ইসলামি চারটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। নরসিংদী-১ (সদর) আসনের জন্য এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে দলটির বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করেও এই আসনে প্রার্থী দেওয়া হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই জামায়াতে ইসলামির নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। বিশেষত ফেসবুকে প্রার্থীদের ছবি সংবলিত পোস্ট শেয়ার করে তারা নির্বাচনী কার্যক্রমে উৎসাহ যোগাচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host