1. admin@bengoltv.com : Admin24 :
নরসিংদীর ক্রীড়াঙ্গনে নবযাত্রা: জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে জাহিদুল কবির ভূঁইয়া - BENGOL TV
March 16, 2026, 2:21 am

নরসিংদীর ক্রীড়াঙ্গনে নবযাত্রা: জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে জাহিদুল কবির ভূঁইয়া

মৌসুমী আক্তার সুমি
  • Update Time : Thursday, March 27, 2025
  • 206 Time View

নরসিংদীর ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো। জাতীয় ক্রীড়া সংস্থার অনুমোদিত নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ক্লিন ইমেজের ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নয় সদস্য বিশিষ্ট এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন চৌধুরীকে আহ্বায়ক এবং জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজিন আক্তার মুমুকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এডহক কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সরাসরি ক্রীড়া সংশ্লিষ্ট ও অভিজ্ঞ ব্যক্তিরা। তাদের মধ্যে রয়েছেন সাবেক ফুটবলার আওলাদ হোসেন মোল্লা, ক্রিকেট কোচ শফিকুল গণি রাজিব, ক্রিকেট সংগঠক জাহিদুল কবির ভূঁইয়া, ক্রীড়া সংগঠক মো. নাজমুল আলম, আবদুল কাইয়ুম মোল্লা, ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন এবং ক্রীড়া সাংবাদিক তৌহিদুর রহমান।

নবগঠিত কমিটির সদস্য ক্রীড়া সংগঠক জাহিদুল কবির ভূঁইয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই কমিটি গঠনের মধ্য দিয়ে নরসিংদীর ক্রীড়াঙ্গন নতুন প্রাণ পাবে। আমরা ক্রীড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই এবং তরুণদের ক্রীড়ামুখী করতে কাজ করবো।”

নরসিংদীর ক্রীড়াঙ্গন একসময় ফুটবল, ক্রিকেটসহ নানা খেলাধুলায় সমৃদ্ধ ছিল। নতুন কমিটির কার্যক্রমের মাধ্যমে সেই গৌরব পুনরুদ্ধারের আশা করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে জেলার ক্রীড়া সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সুযোগের দ্বার উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host