1. admin@bengoltv.com : Admin24 :
নরসিংদীতে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা - BENGOL TV
April 16, 2026, 12:45 am

নরসিংদীতে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

মৌসুমি আক্তার সুমি
  • Update Time : Wednesday, August 13, 2025
  • 410 Time View

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মোড়কীকরণ ও লেবেল সংরক্ষণের নিয়ম অমান্যসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে জেলা শহরের ডিসি রোড ও রেলওয়ে স্টেশন রোড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা মরিয়ম।

প্রথমে সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেবেল ছাড়া প্যাকেটজাত খাবার বিক্রি এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৩২ (ক), ৩৩ ও ৩৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

পরে রেলওয়ে স্টেশন রোডের রমেশ পোদ্ধার সুইট মিটে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অনিবন্ধিতভাবে খাদ্য বিক্রি এবং সরকারী রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৩৩ ও ৩৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে মালিক অসুস্থ হয়ে পড়ায় এবং তাৎক্ষণিক জরিমানা পরিশোধে অপারগ হওয়ায় এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

অভিযানকালে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ওমর আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host