
রাজধানীর ঐতিহাসিক জিয়া উদ্যানে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শহীদ জিয়া পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য র্যালি।
শনিবার সকালে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি এম. ডি. শহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক শাওন মোহাম্মদ জিসান।
প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করতে নরসিংদী থেকে বিশাল গাড়িবহর নিয়ে রাজধানীতে যোগ দেন শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিন আলম নাফি। তাঁর নেতৃত্বে বিজয় সরণি থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালিটি জিয়া উদ্যান পর্যন্ত যায়।
এ সময় উপস্থিত ছিলেন—
নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সারোয়ার হাসান, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক সিহাব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাফাদি মির্জা বিজয়, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক তাসিন আহমেদ, প্রচার সম্পাদক সিদ্দিক আহমেদ রিয়াদ, সাবেক সহ-সভাপতি আবু কাউসার আহমেদ, শিবপুর উপজেলা সভাপতি আব্দুল্লাহ খান, রায়পুরা উপজেলা সাধারণ সম্পাদক রিমন মাহমুদ, নরসিংদী শহর শাখার সভাপতি অর্পণ, ঢাকা মহানগর উত্তর শহীদ জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের সরকার, সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান শাকিল, এবং বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে নেতাকর্মীদের অংশগ্রহণে রাজধানী জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
Leave a Reply